২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মুখোমুখি ম্যারাডোনা-ডুঙ্গা

ব্রাজিলের কার্লোস ডুঙ্গা ও আর্জেন্টিনার কোচ দিয়েগো ম্যারাডোনা, দু'জনেই বিশ্বকাপ ফুটবল জিতেছিলেন অধিনায়ক হিসেবে। ১৯৯০ সালের বিশ্বকাপে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে মাঠেও নেমেছিলেন তারা। শনিবার (খেলা শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৭টা) আবারও মাঠে মুখোমুখি হবেন। তবে খেলোয়ার হিসেবে নয়, কোচ হিসেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

সাও পাওলো, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/রয়টার্স) - ব্রাজিলের কার্লোস ডুঙ্গা ও আর্জেন্টিনার কোচ দিয়েগো ম্যারাডোনা, দু'জনেই বিশ্বকাপ ফুটবল জিতেছিলেন অধিনায়ক হিসেবে। ১৯৯০ সালের বিশ্বকাপে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে মাঠেও নেমেছিলেন তারা। শনিবার (খেলা শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৭টা) আবারও মাঠে মুখোমুখি হবেন। তবে খেলোয়ার হিসেবে নয়, কোচ হিসেবে। ডুঙ্গা অবশ্য বলছেন, তাদের খেলোয়াড়-জীবনের প্রতিদ্বন্দ্বিতা বিশ্বকাপ বাছাই পর্বের ব্রাজিল-আর্জেন্টিনা খেলায় কোনও প্রভাব ফেলবে না। এক সংবাদ সম্মেলনে বুধবার তিনি বলেন, "খেলোয়ার হিসেবে আমাদের দু'জনেরই দীর্ঘ ইতিহাস রয়েছে। আর এখন আমরা কোচের দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছি।" খেলোয়াড় জীবনে ডুঙ্গা ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার। আর সৃজনশীল ফরোয়ার্ড ছিলেন ম্যারাডোনা। কিন্তু ব্রাজিলিয়ান বলছেন, এগুলো এখন অপ্রাসঙ্গিক। আরও এক ধাপ এগিয়ে গিয়ে তিনি বলেন, "আমি অন্যদের নিয়ে চিন্তা-ভাবনা করছি না। আমার সব ভাবনা আমার দল নিয়ে।" বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/টিআর/২২১১ ঘ.