২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রাখলো ব্রাজিল

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছে ব্রাজিল। তাদের পয়েন্ট ১৬০৪। ১৫৮৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে স্পেন। তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 06:17 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

বার্ন, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছে ব্রাজিল। তাদের পয়েন্ট ১৬০৪। ১৫৮৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে স্পেন। তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ড। এক ধাপ এগিয়ে ইতালি আছে চার নম্বরে। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অষ্টম স্থান ধরে রেখেছে। ফ্রান্স আছে দশম স্থানে। তবে শীর্ষস্থান ব্রাজিলের থাকবে সেটাই স্বাভাবিক। শেষ আন্তর্জাতিক ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ব্রাজিল টানা ১৭ ম্যাচ অপরাজিত আছে। আগস্টে প্রকাশিত এই র‌্যাঙ্কিং বাংলাদেশের জন্য বয়ে এনেছে সুখবর। চার ধাপ এগিয়ে বাংলাদেশ আছে ১৬৫ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ১৪৪ নম্বরের মায়ানমার। ১১ ধাপ পেছানো ভারত আছে ১৬৭ নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২৩৫৫ঘ.