২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে শারাপোভা

৯ মাস কাঁধের ইনজুরির সঙ্গে লড়ে ফিরেছেন মাঠে। কিন্তু শারাপোভাকে দেখে সে কথা বোঝার কোন উপায় নেই। মঙ্গলবার ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে বুলগেরিয়ার স্ভেতলানা পিরোনকোভাকে ৬-৩, ৬-০ সেটে উড়িয়ে দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---৯ মাস কাঁধের ইনজুরির সঙ্গে লড়ে ফিরেছেন মাঠে। কিন্তু শারাপোভাকে দেখে সে কথা বোঝার কোন উপায় নেই। মঙ্গলবার ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে বুলগেরিয়ার স্ভেতলানা পিরোনকোভাকে ৬-৩, ৬-০ সেটে উড়িয়ে দিয়েছেন তিনি। হার্ডকোর্টের রাণী শারাপোভার সামনে দাঁড়াতেই পারেননি পিরোনকোভা। মাত্র ৭৩ মিনিট স্থায়ী ম্যাচে সরাসরি সেটে হেরে গেছেন তিনি। ম্যাচ শেষে শারাপোভা বলেন, ' এটা রীতিমত অবিশ্বাস্য। প্রায় এক বছর বাইরে থাকার কষ্ট আমি কোর্টে পা দেওয়ার সাথে সাথে ভুলে গেলাম। দর্শকদের উল্লাসধ্বনি, সেই পরিচিত পরিবেশে ফিরে আসতে পারাটা সত্যিই অসাধারণ। ' দ্বিতীয় রাউন্ডে শারাপোভা মুখোমুখি হবেন আমেরিকার ক্রিস্টিনা ম্যাকহালের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসকে/২৩৫৯ঘ.