নিউইয়র্ক, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মঙ্গলবার ইউএস ওপেনের প্রমীলা বিভাগের প্রথম রাউন্ডের লড়াইয়ে প্রায় হারতে হারতে বেঁচে গেছেন শীর্ষবাছাই রুশ দিনারা সাফিনা।
ঝাড়া ২ ঘণ্টা ৩৫ মিনিট লড়াই করে তিনি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার অলিভিয়া রোগোস্কার বিপক্ষে জয় পান ৬-৭, ৬-২, ৬-৪ সেটে। এ সময়ে তিনি করেছেন ৪৮টি আনফোর্সড এরর এবং ১১টি ডাবল ফল্ট।
চড়া মেজাজের সাফিনা তাই ম্যাচশেষে বলেন,"আমি যে ম্যাচে কোনও র্যাকেট ভাঙিনি আর সতর্ক করা হয়নি, তাই আমার জন্য অনেক ইতিবাচক।"
দ্বিতীয় রাউন্ডে সাফিনা লড়বেন জার্মানির ক্রিস্টিনা বারোইসের বিপক্ষে।
তবে সাফিনার স্বদেশি মারিয়া শারাপোভা, স্ভেতলানা কুজনেতসোভা এবং এলেনা দেমেন্তিয়েভা বেশ সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
এদিকে, ইউএস ওপেনের পুরুষ এককে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন গতবারের রানার আপ স্কটিশ অ্যান্ডি মারে, ২০০৭ সালের ফাইনালিস্ট সার্ব চতুর্থ বাছাই নোভাক দকোভিচ এবং ফরাসি জো উইলফ্রায়েড সঙ্গা।
মারে লাটভিয়ার আর্নেস্টকে গুলবিসকে ৭-৫, ৬-৩, ৭-৫ সেটে, দকোভিচ ক্রোয়াট ইভান লুবিসিককে ৬-৩, ৬-১, ৬-৩ সেটে রীতিমতো উড়িয়ে দেন। আর সঙ্গা আমেরিকান চেস বুকাননকে ৬-০, ৬-২, ৬-১ সেটে পরাস্ত করে দ্বিতীয় রাউন্ডে ওঠেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২৩৫৭ঘ.ু
bdnews24