ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মান লিগের প্রস্তুতি ম্যাচ খেলার সময় হাঁটুতে চোট পেয়েছেন জাতীয় দলের হকি খেলোয়াড় জাহিদুল ইসলাম রাজন। তার ডান হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।
বাংলাদেশ হকি ফেডারেশনরে কর্মকর্তাও জাতীয় দলের ম্যানেজার আনভির আহমেদ জানান,"রাজনের হাঁটু পর্যবেক্ষণের পর জার্মান চিকিৎসক বলেছেন ছোটখাট অপারেশন প্রয়োজন হতে পারে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত নেয়া হবে।"
প্রথম বিভাগের দল মুনশিন গ্লাব্বার হয়ে জার্মান হকি লিগে খেলার সুযোগ পান বাংলাদেশের এই খেলোয়াড়। বড় ধরনের অস্ত্রোপচার করাতে হলে তার লিগে খেলা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
ইন্সুরেন্স থাকায় রাজনের হাঁটুর চিকিৎসা নিতে সমস্যা হবে না বলে জানা আনভির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এইচ/২৩৩১ঘ.
bdnews24