২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক ক্যাম্পে ৩১ ফুটবলার

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বের জন্য আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১ থেকে ১১ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হবে এই টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 05:03 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বের জন্য আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১ থেকে ১১ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হবে এই টুর্নামেন্ট। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, ৩১ জন ফুটবলার নিয়ে শুক্রবার থেকে বিকেএসপিতে হবে আবাসিক ক্যাম্প। নির্বাচিত খেলোয়াড়দের আগের দিন বৃহস্পতিবার বেলা ১২ টার মধ্যে খেলার সরঞ্জাম নিয়ে বাফুফে ভবনে দলের সমন্বয়কারী শেখ আসলাম অথবা প্রধান প্রশিক্ষক শফিকুল ইসলাম মানিকের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ফুটবলাররা হলেন- বিকেএসপির শাকিল আহমেদ, সাদ্দাম হোসেন অ্যানি, নাহিদুল ইসলাম, রাশেদ খান মিলন, সাদ্দাম হোসেন, কৃষ্ণ কুমার, সুই খাই চিং মারমা, মোহাম্মদ সাইফুদ্দিন, আলী আকবর কানন; ঢাকা জেলার- রবিউল ইসলাম বিদ্যুৎ, নাইমুর রহমান শাহেদ, মোহাম্মদ আরিফ, সালাহউদ্দিন আহমেদ নাদিম; জাতীয় দলের আল আমিন, ইমন মাহমুদ বাবু, নাইমুল ইসলাম; নারায়ণগঞ্জের রুবেল মোল্লাহ, মোহাম্মদ জাভেদ, হাবিবুল রহমান সোহাগ, মোহাম্মদ সোহাগ ও মোহাম্মদ সোহেল; কুষ্টিয়ার মোহাম্মদ মোফা, ফেনীর সৈকত ভৌমিক ও সাইদুল হক, চট্টগ্রামের নুরুল করিম, রংপুরের সাইদুর রহমান সুমন, গাজীপুরের রাসেল আলম, বগুড়ার শফিকুল ইসলাম বকুল, মানিকগঞ্জের সোহেল রানা ও ঢাকা আবাহনীর মোহাম্মদ সোহেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩২১ঘ.