২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ বছর পর আর্জেন্টিনা দলে ডাক পেলেন পালেরমো

বাছাই পর্বে ব্রাজিল ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ দিয়েগো ম্যারাডোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

বুয়েনস আইরেস, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাছাই পর্বে ব্রাজিল ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ দিয়েগো ম্যারাডোনা। একদম শেষ মূহুর্তে ৩৫ বছর বয়সী স্ট্রাইকার পালেরমো এবং ৩৬ বছর বয়সী ডিফেন্ডার রোনালদো চিয়াভিকে দলে ডেকে সবাইকে চমকে দিয়েছেন তিনি। বোকা জুনিয়ার্সের খেলোয়াড় পালেরমো শেষ বার আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েছিলেন ২০০০ সালের নভেম্বরে। কিন্তু চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের সে ম্যাচে বদলি হিসেবে সাইডবেঞ্চেই কাটাতে হয়েছে তাকে। স্ট্রাইকার দিয়েগো মিলিতো, ডিফেন্ডার নিকোলাস বুর্দিস্কো এবং মিডফিল্ডার হুয়ান ভেরন ও সেবাস্তিয়ান বাতাগলিয়া ইনজুরিতে পড়েছেন। তাই পালেরমো এবং চিয়াভিকে ডাকা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। ৫ সেপ্টেম্বর রোসারিওতে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে প্যারাগুয়ের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসকে/২৩১১ঘ.