২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটির জয়

ব্রাজিলিয়ান দিয়েগোর অসাধারণ নৈপুণ্যে জুভেন্টাস ৩-১ গোলে হারিয়েছে রোমাকে। অন্যদিকে কাগজ কলমে এ মৌসুমে নিজেদের অন্যতম শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা ম্যানচেস্টার সিটি ১-০ গোলে জিতেছে এভারটনের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 07:29 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---ব্রাজিলিয়ান দিয়েগোর অসাধারণ নৈপুণ্যে জুভেন্টাস ৩-১ গোলে হারিয়েছে রোমাকে। অন্যদিকে কাগজ কলমে এ মৌসুমে নিজেদের অন্যতম শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা ম্যানচেস্টার সিটি ১-০ গোলে জিতেছে এভারটনের বিপক্ষে। ইতালিয়ান লিগ "সিরি-এ"-র বড় ম্যাচে রোববার মুখোমুখি হয়েছিলো জুভেন্টাস ও রোমা। ফ্রান্সেসকো টট্টির রোমা দাঁড়াতেই পারেনি জুভেন্টাসের সামনে। জার্মান দল ওয়েডার ব্রেমেন থেকে দিয়েগোকে কিনে যে জুভেন্টাস ভুল করেনি তার প্রমাণ তারা পেয়ে গেলো লিগের দ্বিতীয় ম্যাচেই। রোমা নতুন ফরমেশনে (৪-৩-২-১) নেমেছিলো জুভদের বিপক্ষে। ফলাফল: ৩ টি গোল হজম। দুটি গোল করেছেন দিয়েগো ২৪ ও ৬৭ মিনিটে। দলের অন্য গোলটি করেছেন ফিলিপ মেলো। রোমার একমাত্র গোলদাতা হলেন ডেনিয়াল ডে রসি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের একশ'ভাগ জয়ের সাফল্য ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। পোর্টসমাউথকে ১-০ গোলে হারিয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। লিগের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হারা পোর্টসমাউথ অবশ্য শুরুটা করেছিলো দারুণ। তাদের লম্বা লম্বা পাসের ফুটবলের সঙ্গে তাল মেলাতে পারছিলো না ম্যান সিটি। কিন্তু ধীরে ধীরে ম্যাচের লাগাম টেনে ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বীরা। আর্সেনাল থেকে ২৫ মিলিয়ন পাউন্ডে এ মৌসুমে ম্যান সিটিতে যোগ দিয়েছেন ইমানুয়েল আদেবায়র। তারপর েেক ভক্তদের মন জয় করে চলেছেন তিনি। ৩০ মিনিটে গ্যারি ব্যারির কর্নার থেকে লাফিয়ে চমৎকার হেডে বল জড়িয়ে দেন পোর্টসমাউথের জালে। ১-০ গোলে এগিয়ে যায় ম্যান সিটি। শেষ পর্যন্ত খেলার ফলাফলও তাই থাকে। ৩ খেলায় ৩ জয় নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আর ৪ খেলার প্রত্যেকটিতে হেরে লিগ তালিকায় সবার শেষে আছে পোর্টসমাউথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসকে/ ২৩৫৫ঘ.