২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ সময়ে দলবদল করলো ব্রাদার্স

পেশাদার ফুটবল 'বি' লিগের দলবদলের শেষ দিনটা বেশ ব্যস্ত কাটাতে হলো ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের। বি লিগের ১৩ টি দলের বেশির ভাগ ক্লাবই কমবেশি খেলোয়াড়ের নাম নিবন্ধন করাতে বাফুফেতে যান শেষ দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 06:27 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাদার ফুটবল 'বি' লিগের দলবদলের শেষ দিনটা বেশ ব্যস্ত কাটাতে হলো ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের। বি লিগের ১৩ টি দলের বেশির ভাগ ক্লাবই কমবেশি খেলোয়াড়ের নাম নিবন্ধন করাতে বাফুফেতে যান শেষ দিন। ব্রাদার্স আর মুক্তিযোদ্ধা পুরো দলের খেলোয়াড়ই নিবন্ধন করেছে শেষ সময়ে। সাবেক তারকা এবং বর্তমান তরুণ ফুটবলার নিয়ে ২৩ সদস্যের দল বানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়ন আগের বছরগুলোতে শিরোপার অন্যতম দাবিদার হলেও এবার সাধারণ মানের দল বানিয়েছে। শেষ দিন ২৩ ফুটবলারের নাম নিবন্ধন করেছে ব্রাদার্স। 'বি' লিগের তৃতীয় আসরে ঢাকা আবাহনী লিমিটেড ২২ জন, ঢাকা মোহামেডান এসসি ১৮, শেখ রাসেল ক্রীড়া চক্র ২১, ফরাশগঞ্জ এমএফসি ২৩, রহমতগঞ্জ এসসি ২৫, আরামবাগ ক্রীড়া সংঘ ১৮, চট্টগ্রাম আবাহনী লিমিটেড ১৯, চট্টগ্রাম মোহামেডান এসসি ১৯, ফেনী সকার ক্লাব ২১ ও নারায়ণগঞ্জ শুকতারা যুব সংঘ ২১ জন ফুটবলারের নাম নিবন্ধন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.