২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে অংশ নিচ্ছে না বাংলাদেশ

টাকার অভাবে শেষপর্যন্ত এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) অনূর্ধ্ব-১৬ ফুটবল বাছাই পর্বে অংশ নেয়া হলো না বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 06:26 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকার অভাবে শেষপর্যন্ত এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) অনূর্ধ্ব-১৬ ফুটবল বাছাই পর্বে অংশ নেয়া হলো না বাংলাদেশের। ৩ থেকে ১৩ অক্টোবর ফিলিপাইনে অনুষ্ঠেয় বাছাই পর্বের এই টুর্নামেন্টে খেলতে হলে কমপক্ষে ৩০ লাখ টাকা দরকার হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কোন স্পন্সর না পাওয়ায় অল্প সময়ের মধ্যে এত টাকা যোগাড় করা সম্ভব হয়নি বলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী। বাছাই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সোমবার নাম নিবন্ধনের শেষ সময় বেঁধে দিয়েছিল আয়োজক ফিলিপাইন। বাফুফে নির্বাহী কর্মকর্তাদের সবার সম্মতিতে টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে আয়োজক ফিলিপাইনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.