২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ-এর কাছে আর্সেনালের হার

ইংলিশ প্রিমিয়ার লিগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শনিবার আর্সেনাল ১-২ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 05:01 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

লন্ডন, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইংলিশ প্রিমিয়ার লিগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শনিবার আর্সেনাল ১-২ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। দারুন জমেছিল আর্সেনাল ও ম্যান ইউ-এর ম্যাচটি। শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলে দু'দলই। ৪০ মিনিটে আন্দ্রে আরশাভিনের দুর্দান্ত গোল স্তব্ধ করে করে দেয় ৭৫ হাজার ম্যান ইউ সমর্থককে। এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যান ইউ। ৫৮ মিনিটে গোল পেয়েও যায় তারা। পেনাল্টি থেকে গোল করে সমতা ফিরিয়ে আনেন ওয়েন রুনি। এর ঠিক ৬ মিনিট পর মারাত্মক ভুল করে বসলেন আবু দিয়াবি। রায়ান গিগসের একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল ঢুকিয়ে দেন। খেলার বাকি সময়ে আর্সেনাল গোল পরিশোধের চেষ্টা করেও পারেনি। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্য ম্যাচে চেলসি ৩-০ গোলে বার্নলেকে ও টটেনহাম হটস্পার ২-১ গোলে বার্মিংহাম সিটিকে হারিয়েছে। দু'বার পিছিয়ে পড়েও অধিনায়ক স্টিফেন জেরার্ডের নৈপুণ্যে লিভারপুল ৩-২ গোলে হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২৩১০ ঘ.