২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে সিলেট বিকেএসপি হবে বাফুফের

শেষ পর্যন্ত সিলেট বিকেএসপি হয়তো পেয়েই যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই বিকেএসপির সিলেট শাখায় একাডেমি তৈরি করতে পারবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত সিলেট বিকেএসপি হয়তো পেয়েই যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই বিকেএসপির সিলেট শাখায় একাডেমি তৈরি করতে পারবে তারা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, "সিলেট বিকেএসপিকে বাফুফের জন্য বরাদ্দ দিতে কোন আপত্তি নেই। বাফুফের আবেদন প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পেলে অন্যরাও বাধা হয়ে দাঁড়াতে পারবে না।" ফুবটল একাডেমি গড়ে তুলতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছ থেকে বাফুফে পাঁচ লাখ মার্কিন ডলার পাবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী। আর এই অর্থ খরচ করা হবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৫০ ঘ.