ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বাীকৃতি স্বরূপ অর্থ পুরস্কারের ঘোষণা বাংলাদেশে নতুন নয়। কোরীয় উন্মুক্ত তায়কোয়ান্দে স্বর্ণ জেতায় মিজানুর রহমান ও রাসিউল কবিরকে আর্থিক পুরস্কার দিচ্ছে স্পন্সর ট্রাস্ট ব্যাংক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) রোববার এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক এক লাখ করে এবং ক্রীড়া প্রতিমন্ত্রী ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেন। তবে কবে নাগাদ এই টাকা দেওয়া হবে সে বিষয়ে কিছু বলা হয়নি।
১৮ থেকে ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ায় উন্মুক্ত আন্তর্জাতিক তায়কোয়ান্দ প্রতিযোগিতার ৮৬ কেজি মিডলওয়েট বিভাগে স্বর্ণ জেতেন মিজানুর রহমান। আর ৮৬ কেজি হেভিওয়েটে দেশকে স্বর্ণ এনে দেন রাসিউল কবির।
২০০৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) তায়কোয়ান্দে স্বর্ণ জিতে লাখ টাকার সম্মানি পাওয়ার প্রতিশ্র"তি পেয়েছিলেন মিজানুর রহমান। শেষ পর্যন্ত সেই টাকা বুঝে পেতে জুতোর তলা ক্ষয় করতে হয় তাকে। সামনে এসএ গেমস থাকায় এবার তেমন কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/২১৪২ ঘ.
bdnews24