ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবলার আলফাজ আহমেদকে দিয়েই দল বদলের উদ্বোধন করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। সাবেক এই তাড়কা ফুটবলার যোগ দেওয়ায় অনেকেই ধারণা করেছিলেন এবার বোধহয় সারা জাগানো দল তৈরি করতে যাচ্ছে তারা। কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানের দল নিয়েই পেশাদার ফুটবল 'বি' লিগের তৃতীয় আসরে খেলবে আরামবাগ।
শনিবার ১৩ ফুটবলাররের নাম নিবন্ধন করেছে তারা। তিন দফায় মোট ১৯ ফুটবলার দলে টেনেছে আরামবাগ। আলফাজকে ছাড়াও এর আগে ১৯ আগস্ট মাকসুদুর রহমান, মিতুল হাসান, মোহাম্মদ আকরাম হোসেন, মোহাম্মদ কবীর হোসেন, সৈয়দ রাশেদ তূর্য্যরে নাম নিবন্ধন করে।
সর্বশেষ ১৩ ফুটবলাররে মধ্যে নয়জনই তাদের পুরনো খেলোয়াড়। বাকি চারজনের মধ্যে দু'জন চট্টগ্রাম মোহামেডানের, একজন শেখ রাসেল ক্রীড়া চক্রের এবং চতুর্থজন 'বি' লিগে নবাগত।
আরামবাগের যোগ দেয়া ১৩ ফুটবলার হলেন দ্বীন মোহাম্মদ, মওদুদ আহমেদ, ফরহাদ হোসেন চৌধুরী সাহজাদা, প্রদীপ বড়
bdnews24