২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমেনিয়াকে দঃ আফ্রিকায় ব্যাপক অভিনন্দন

লিঙ্গ পরিচয় নিয়ে ঝামেলা দক্ষিণ আফ্রিকার ক্যাস্টার সেমেনিয়ার সাফল্যে ছায়া ফেলেছে বেশ ভালভাবেই। তবে দেশে ফিরলে তাকে ব্যাপক অভিনন্দন জানাতে মোটেও ভোলেনি দক্ষিণ আফ্রিকানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

জোহানেসবার্গ, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লিঙ্গ পরিচয় নিয়ে ঝামেলা দক্ষিণ আফ্রিকার ক্যাস্টার সেমেনিয়ার সাফল্যে ছায়া ফেলেছে বেশ ভালভাবেই। তবে দেশে ফিরলে তাকে ব্যাপক অভিনন্দন জানাতে মোটেও ভোলেনি দক্ষিণ আফ্রিকানরা। শুধু তাই নয়, আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের (আইএএএফ) ওপরও বেজায় চটেছে তারা। সেমেনিয়ার লিঙ্গ (ছেলে না মেয়ে) পরীক্ষার নির্দেশ দেওয়ায় ফেডারেশনকে তারা বর্ণবাদী থেকে সাম্রাজ্যবাদী, কোন কিছুই বলতে ছাড়েনি। ১৮ বছরের সেমেনিয়া গত সপ্তাহে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৮শ' মিটার দৌড়ে দুরন্ত পারফরম্যান্স করে স্বর্ণপদক জিতে নেন। মঙ্গলবার জোহানেসবার্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখলে ভক্তরা তাকে ব্যাপক অভিনন্দন জানায়। স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে বিমান বন্দর। অনেকের হাতেই ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। এর একটিতে লেখা ছিল 'ক্যাস্টার, ফার্স্ট লেডি অব স্পর্ট'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২১৩৬ ঘ.