মাদ্রিদ, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হাঁটুতে চোট পাওয়ায় বহুদিন মাঠের বাইরে ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ডাচ স্ট্রাইকার রুদ ফন নিস্টলরয়। সোমবার আবার মাঠে ফিরেছেন তিনি। গত নভেম্বরে হাঁটুতে চোট পান। পরে তার অপারেশন করতে হয়।
এক প্রীতি ম্যাচে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ নরওয়ের ক্লাব রোজেনবার্গকে ৪-০ গোলে হারায়। ম্যাচ শেষ হওয়ার প্রায় ১৫ মিনিট আগে মাঠে নামেন নিস্টলরয়। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাতে থাকে দর্শকরা।
৩৩ বছরের নিস্টলরয়ের হাঁটুর অপারেশন হয় যুক্তরাষ্ট্রে। ফরাসি স্ট্রাইকার করিম বেনজামাকে কেনার পর স্প্যানিশ প্রচার মাধ্যমে গুজব ছড়ানো হতে থাকে যে নিস্টলরয়কে বেঁচে দেওয়া হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৭৩৭ ঘ.
bdnews24