২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে নামছে ঢাকা মোহামেডান

ফেডারেশন কাপ ফুটবলের জন্য সোমবার থেকে অনুশীলনে নামবে ঢাকা মোহামেডান। পরদিন ফিটনেস প্রশিক্ষণের জন্য পুরো দল চলে যাবে ময়মনসিংহ। ফিরবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেডারেশন কাপ ফুটবলের জন্য সোমবার থেকে অনুশীলনে নামবে ঢাকা মোহামেডান। পরদিন ফিটনেস প্রশিক্ষণের জন্য পুরো দল চলে যাবে ময়মনসিংহ। ফিরবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে। রোববার ক্লাবে কোচ মারুফুল হকের কাছে হাজিরা দিয়েছেন ১১ ফুটবলার। ঢাকার বাইরে থাকায় বাকি ৭ জন টেলিফোনে কোচের সঙ্গে যোগাযোগ করেছেন। সোমবার হালকা অনুশীলন হবে বলে জানিয়েছেন কোচ মারুফুল হক। ১০ সেপ্টেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ২০০৯-১০ ফুটবল মৌসুম। ফেডারেশন কাপ শেষে পেশাদার ফুটবল 'বি' লিগের তৃতীয় আসরে খেলবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৪২ ঘ.