টরেন্টো, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় বাছাই সেরেনা উইলিয়ামস চেক রিপাবলিকের লুসি সারারোভাকে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে টরেন্টো কাপের সেমিফাইনালে উঠেছেন।
এছাড়া সেমিফাইনালের বাকি তিনজনই রুশ মারিয়া শারাপোভা, এলেনা দেমেনতিয়েভা ও এলিসা ক্লেবানোভা।
শুক্রবারের ম্যাচে সেরেনার সামনে দাঁড়াতেই পারেননি সারারোভা। অপ্রতিরোধ্য সেরেনা মাত্র ৫৭ মিনিট সময় নিয়েছেন ম্যাচটি শেষ করতে। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন চতুর্থ বাছাই এলেনা দেমেনতিয়েভার।
অন্য সেমিফাইনালে লড়বেন এলিসা ক্লেবানোভা ও মারিয়া শারাপোভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২৫১ ঘ.
bdnews24