২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বে খেলতে লাগবে ২৫ লাখ টাকা

এশিয়ান ফুটবল কনফেডারেশন্স (এএফসি) অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে খেলতে বিশাল অংকের টাকা লাগবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। বাছাই পর্বের ভেন্যু ফিলিপাইনে শুধু মাত্র থাকা খাওয়া বাবদ খরচ হবে ২২ হাজার ডলার। সঙ্গে প্রশিক্ষণ আর যাতায়াত খরচ তো আছেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 01:13 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান ফুটবল কনফেডারেশন্স (এএফসি) অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে খেলতে বিশাল অংকের টাকা লাগবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। বাছাই পর্বের ভেন্যু ফিলিপাইনে শুধু মাত্র থাকা খাওয়া বাবদ খরচ হবে ২২ হাজার ডলার। সঙ্গে প্রশিক্ষণ আর যাতায়াত খরচ তো আছেই। বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার জানিয়েছেন, "বাংলাদেশ দলের আবাসন এবং খাওয়া বাবদ ২২ হাজার মার্কিন ডলার দাবি করেছে স্বাগতিক ফিলিপাইন। তবে এই টাকা দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হবে।" টুর্নামেন্টে অংশ নিলে সব মিলে প্রায় ২৫ লাখ টাকা খরচ করতে হবে বাফুফেকে। তাই বাছাই পর্বে খেলার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে নির্বাহী কমিটির আগামী সভায়। টুর্নামেন্টে অংশ না নিলে জরিমানা করা হতে পারে বাফুফের। সে কারণেই হয়তো খরচের কথা না ভেবে টুর্নামেন্টে অংশ নেওয়ারই সিদ্ধান্ত নেবে বাফুফে। বাছাই পর্বে 'ই' গ্র"পে বাংলাদেশ দলের সঙ্গে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, চাইনিজ তাইপে ও ফিলিপাইন। টুর্নামেন্ট চলবে ৩ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী দিনেই ইন্দোনেশিয়ার বিপক্ষে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের খেলা। দ্বিতীয় ম্যাচ ৫ অক্টোবর জাপানের বিপক্ষে। এরপর ৮ রয়েছে অক্টোবর মঙ্গোলিয়া, ১০ অক্টোবর ফিলিপাইন ও ১৩ অক্টোবর চাইনিজ তাইপের সঙ্গে খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯২০ ঘ.