লন্ডন, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অঘটন ঘটালো বার্নলে। নিজেদের মাঠে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে তারা। বুধবার অন্যান্য খেলায় লিভারপুল ৪-০ গোলে স্টোক সিটিকে, টটেনহাম হটসপার ৫-১ গোলে হাল সিটিকে ও বার্মিংহাম সিটি ১-০ গোলে পোর্টসমাউথকে হারিয়ে দেয়।
নিজেদের মাঠ টার্ফ মুরে শুরু থেকেই ভালো খেলে বার্নলে। খেলার ১৯ মিনিটে ম্যান ইউ-এর বক্সের ঠিক বাইরে বল পান রবি ব্ল্যাক। ডিফেন্ডারদের কোন কিছু বুঝে ওঠার আগে তার দৃষ্টিনন্দন ভলি জড়িয়ে যায় ম্যান ইউ-এর জালে।
বিরতির ঠিক আগে আগে গোলদাতা রবি ব্ল্যাকই ভুল করলেন। বক্সের মধ্যেই ফেলে দেন প্যাট্রিস এভরাকে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিতে দ্বিতীয়বার ভাবলেন না। শট নিলেন মাইকেল ক্যারিক। কিন্ত তা ঠেকিয়ে দিলেন গোল রক্ষক ব্রায়ান জেনসেন। সমতায় ফেরা আর হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের।
দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যান ইউ। ৬০ মিনিটে মাইকেল ওয়েনকে তুলে বারব্যাতভকে নামান কোচ অ্যালেক ফার্গুসন। কিন্তু কাজের কাজ হয়নি। বারব্যাতভ মাঠে নামার পর ম্যান ইউ-এর আক্রমণের ধার বেড়ে গেলেও গোল করতে পারেনি তার দল।
প্রথম ম্যাচের মতো এদিনও নি
bdnews24