ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাদার ফুটবল 'বি' লিগের দলবদলে বুধবার পাঁচ ফুটবলারের নাম নিবন্ধন করেছে আরামবাগ ক্রীড়া সংঘ।
নিজেদের গত মৌসুমের তিন ফুটবলারের সঙ্গে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র এবং ফরাশগঞ্জ এসসি থেকে একজন করে খেলোয়াড় দলে ভিড়িয়েছে আরামবাগ। তারা হলেন-মাকসুদুর রহমান ,মিতুল হাসান, মোঃ আকরাম হোসেন, মোঃ কবীর হোসেন ও সৈয়দ রাশেদ তুর্য। এর আগে আরামবাগে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ।
আবাহনী-মোহামেডানের মত বড় দলগুলো আগেই দলবদল সেরে নিয়েছে। বাকি আছে কেবল আরামবাগের মতো মাঝারিমানের দলগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24