২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ইসলামের ইতিহাস বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবলের শিরোপা জিতেছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। বুধবার ফাইনালে তারা ২-১ গোলে হারায় বাংলা বিভাগকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 07:55 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবলের শিরোপা জিতেছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। বুধবার ফাইনালে তারা ২-১ গোলে হারায় বাংলা বিভাগকে। ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। ইসলামের ইতিহাস বিভাগ আগে গোল পেলেও দুই মিনিটের ব্যবধানে সমতা আনে বাংলা বিভাগ। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন ইসলামের ইতিহাসের দিদার। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.