ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ অর্থবছরে রেকর্ড ১৯৫ কোটি ২০ লাখ দুই হাজার টাকা আয় হবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৮৮ টাকা।
মঙ্গলবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় এই বাজেট অনুমোদন হয়।
খরচ বাদ দিলে এ বছর বিসিবির তহবিলে জমা থাকবে প্রায় ১০২ কোটি টাকা। আর গতবছরের ঘটতি ২৫ কোটি টাকা মিটিয়ে ফেললেও প্রায় ৭৭ কোটি টাকা অতিরিক্ত থাকবে তাদের হাতে।
বিসিবির আয়ের প্রধান খাত ধরা হয়েছে টিভি স্বত্ব বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। নিম্বাস থেকে একশত ৮৭ কোটি টাকা আসতে পারে। এখান থেকে ২৮ কোটি টাকা খরচ হবে আন্তর্জাতিক খেলা স
bdnews24