অবিশ্বাস্য দৌড় দৌড়ে উসাইন বোল্টই বিশ্বসেরা
বার্লিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অবিশ্বাস্য এক দৌড় দৌড়ে জ্যামাইকার উসাইন বোল্টই হয়েছেন বিশ্বসেরা। ১০০ মিটার শেষ করতে তিনি সময় নিয়েছেন মাত্র ৯ দশমিক ৫৮ সেকেন্ড। বছরখানেক আগে বেইজিংয়ে তিনি যখন এর চেয়েও দশমিক ১১ সেকেন্ড বেশি সময় নিয়ে অলিম্পিক সোনাটি জিতেছিলেন, তখনই বিশ্ববাসীর চোখ কপালে উঠেছিল, এও তাহলে সম্ভব!
