২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের গোলবন্যা

ছয় গোল কম কথা! খেলার আগে এভারটনের গোল রক্ষক নিগেল মার্টিন নিশ্চয়ই ভাবেননি তার পোষ্টটা এভাবে ক্ষত-বিক্ষত হবে। আর্সেনালের খেলোয়াড়রাও হয়তো এত গোল করবেন তা ভাবেননি। তবে শেষপর্যন্ত তারা যা করলেন তাকে গোল বন্যাই বলা ভালো। এভারটনকে ৬-১ গোলে হারিয়েছে আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছয় গোল কম কথা! খেলার আগে এভারটনের গোল রক্ষক নিগেল মার্টিন নিশ্চয়ই ভাবেননি তার পোষ্টটা এভাবে ক্ষত-বিক্ষত হবে। আর্সেনালের খেলোয়াড়রাও হয়তো এত গোল করবেন তা ভাবেননি। তবে শেষপর্যন্ত তারা যা করলেন তাকে গোল বন্যাই বলা ভালো। এভারটনকে ৬-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে এর আগে এত বেশি গোল ব্যবধানে জেতেনি কোন দল। খেলার ২৫ মিনিট পর্যন্ত কোন গোল হয়নি। এভারটনের দৌঁড় এ পর্যন্তই। ২৬ মিনিট থেকে শুরু হয় আর্সেনালের গোল উৎসব। প্রথম গোল করেন ড্যানিয়েলসন। এরপর ৩৭ মিনিটে ভারমিউলেন আর ৪১ মনিটে গ্যালাস ব্যবধান বাড়ান। বিরতি পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল আর্সেনাল। এভারটন বাকি তিন গোল হজম করে দ্বিতীয়ার্ধে। তার মধ্যে ফেবরিগাস দু'টি এবং এডওয়ার্ড অন্য গোলটি করেন। এভারটন একমাত্র গোল করে খেলার অতিরিক্ত সময়ে। হার দিয়ে লিগ শুরু করলো অ্যাস্টোন ভিলা। উইয়েগানের কাছে ২-০ গোলে হেরেছে তারা। রোডালেগা এবং কোমাস গোল দু'টি করেন। এছাড়া ম্যান সিটি ২-০ গোলে ব্লাকবার্নকে, সান্ডারল্যান্ড ১-০ গোলে বোল্ডকে, ফুলহ্যাম ১-০ গোলে পোর্টসমাউথকে, স্টোক ২-০ গোলে বার্নলিকে, ওয়েস্ট হাম ২-০ গোলে অলভারহাম্পটনকে এবং চেলসি ২-১ গোলে হাল সিটিকে হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৮২ ঘ.