মন্ট্রিল, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রজার ফেদেরার তার অলিম্পিক ডাবলসের পার্টনার স্ত্যানিসলাস ওয়ারিনকাকে বৃহস্পতিবার ৬-৩, ৭-৬ সেটে হারিয়ে মন্ট্রিল মাস্টার্সের শেষ আটে উঠেছেন।
শুধু তাই নয়, এই প্রথমবারে মতো কোনও এটিপি টুর্নামেন্টে বিশ্বের সেরা আটজন খেলোয়াড়ই কোয়ার্টার ফাইনাল খেলছেন।
ফেদেরার ছাড়াও শেষ আটে ওঠা অন্যরা হচ্ছেন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক, স্প্যানিশ রাফায়েল নাদাল, ব্রিটেনের অ্যান্ডি মারে, সার্বিয়ার নোভাক দকোভিচ, আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো, ফ্রান্সের জো-উইলফ্রাইদ তিসঙ্গা ও রুশ নিকোলাই দেবিদেঙ্কো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২৩৩৬ ঘ.
bdnews24