২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের বিপক্ষে জয়ের আশা করছেন মারাদোনা

মস্কোয় স্টেডিয়ামপূর্ণ রুশ সমর্থকদের সামনে এক গোলে পিছিয়ে পড়েছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা। কিন্ত শেষ পর্যন্ত বুধবারের প্রীতি ম্যাচে রাশিয়াকে ৩-২ গোলে হারিয়ে দেয় তারা। আর এতে উজ্জীবিত হয়ে উঠেছেন মারাদোনা। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন আর্জেন্টিনাকে নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 12:48 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

মস্কো, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মস্কোয় স্টেডিয়ামপূর্ণ রুশ সমর্থকদের সামনে এক গোলে পিছিয়ে পড়েছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা। কিন্ত শেষ পর্যন্ত বুধবারের প্রীতি ম্যাচে রাশিয়াকে ৩-২ গোলে হারিয়ে দেয় তারা। আর এতে উজ্জীবিত হয়ে উঠেছেন মারাদোনা। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন আর্জেন্টিনাকে নিয়ে। বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনাকে মোকাবেলা করতে হবে চিরশত্র" ব্রাজিলকে। রোজারিও স্টেডিয়ামের ওই ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। তাই বুধবারের জয়ে মারাদোনা আশাবাদী হয়ে উঠেছেন শক্তিশালী প্রতিপক্ষ ব্রাজিলের বিপক্ষে ভালো কিছু করার জন্য। ম্যাচ শেষে মারাদোনা বলেন, "আমি মনে করি আজ (বুধবার) আবারও দেখিয়ে দিয়েছি যে আমরা এখনও বেঁচে আছি। আনন্দ দিয়ে যাচ্ছি ফুটবলামোদীদের।" আর্জেন্টাইন টেলিভিশনে তিনি বলেন, "আসলে এই ম্যাচটি আমাদের অনেক সাহস যুগিয়েছে।" "টিম মিটিংয়ে আমি ছেলেদের যেভাবে খেলতে বলেছি, তারা ঠিক সেভাবেই খেলেছে। তারা আমার কথা ভুলে যায়নি," বলেন মারাদোনা। বলিভিয়া ও ইকুয়েডরের কাছে হার এবং নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ন্যূনতম ব্যবধানে জেতায় ম্যারাদোনা ও তার দলের ফুটবলাররা তীব্র সমালোচনার কবলে পড়েন। বর্তমানে দক্ষিণ আমেরিকা গ্র"পের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আর্জেন্টিনা। এখন তাদের ঘরের মাঠে মোকাবেলা করতে হবে শক্তিশালী ব্রাজিলকে। প্যারাগুয়ে ও উরুগুয়েকে মোকাবিলা করতে হবে সেদেশে গিয়ে। আর পয়েন্ট তালিকায় সর্বনিুে থাকা পেরুকে সামলাতে হবে ঘরের মাঠে। এই চারটি খেলার পর পয়েন্ট তালিকার চতুর্থ স্থানটি ধরে রাখতে না পারলে ২০১০ সালের বিশ্বকাপ খেলা হবে না আর্জেন্টিনার। পঞ্চম স্থানে নেমে গেলেও একটি সুযোগ অবশ্য পাবে তারা। প্লেঅফ ম্যাচে জিততে হবে কনকাকাফ অঞ্চলের একটি দলের সঙ্গে। তবে এরকম কোন অবস্থায় পড়তে হবে না বলেই মনে করছেন মারাদোনা। তিনি বলেন, "যারা আমাদের খেলা দেখছেন এবং হিসাব-নিকাশ করছেন যে ব্রাজিলের সঙ্গে ম্যাচের আগে কি করতে পারি, তাদের দেখিয়ে দিয়েছি আমরাও জিততে পারি।" ২০১০ সালের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮৪৫ ঘ.