২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপ পেছানোর দাবি জানাবে মোহামেডান

ফুটবল মৌসুম শুরুর কথা ফেডারেশন কাপ দিয়ে। সেভাবেই 'বি' লিগ কমিটির কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন। ১০ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু কথা। কিন্তু 'বি' লিগ রানার্স-আপ ঢাকা মোহামেডানের কর্মকর্তারা এ সময়ে খেলতে আগ্রহী নয়। 'বি' লিগের অন্য ক্লাবগুলোর সঙ্গে জোট বেঁধে ফেডারেশন কাপ পেছানোর দাবি জানাবে মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 06:23 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল মৌসুম শুরুর কথা ফেডারেশন কাপ দিয়ে। সেভাবেই 'বি' লিগ কমিটির কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন। ১০ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু কথা। কিন্তু 'বি' লিগ রানার্স-আপ ঢাকা মোহামেডানের কর্মকর্তারা এ সময়ে খেলতে আগ্রহী নয়। 'বি' লিগের অন্য ক্লাবগুলোর সঙ্গে জোট বেঁধে ফেডারেশন কাপ পেছানোর দাবি জানাবে মোহামেডান। ৩০ আগস্ট শেষ হবে 'বি' লিগের দলবদল। এরপরই অনুশীলনে নামবে ক্লাবগুলো। সে ক্ষেত্রে মাত্র এক সপ্তাহ অনুশীলন করে টুর্নামেন্টে খেলা সম্ভব নয় বলে মনে করেন মোডামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান। তিনি বলেন, "প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে হলে কমপক্ষে এক মাসের প্রস্তুতি দরকার। এক সপ্তাহ অনুশীলন করে খেলতে নামলে বেশির ভাগ ফুটবলারই ইনজুরিতে পড়বেন।" ফুটবলারদের কথা ভেবেই কমপক্ষে চার সপ্তাহ অনুশীলনের সময় দাবি করছে ঢাকা মোহামেডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০৩৯ ঘ.