রিও ডি জেনিরো, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছিলেন ব্রাজিলের ফুটবল তারকা কাকা। কিন্তু পথ ভুলে যাওয়ায় হোটেলে ফিরতে পারছিলেন না কোনমতেই। পরে পুলিশ তাকে হোটেলে নামিয়ে দিয়ে যায়।
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার তার নিজ শহর তালিনের পুরনো অংশে হাঁটতে বের হন ভোরে। কিন্তু হোটেলে ফিরতে পারছিলেন না। পথ ভুলে গিয়েছিলেন তিনি। এমন সময় পুলিশের একটি টহল কারের দুই সদস্য তাকে দেখতে পান এবং কথা বলার জন্য তাকে থামান।
নগর পুলিশের তথ্যদপ্তর মঙ্গলবার জানায়, কাকা পথ ভুলে যাওয়ার কথা তাদের জানালে তারা তাকে টহল কারে করে হোটেলে পৌঁছে দেন।
এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এঘটনা ঘটে। ম্যাচটি হবে বুধবার।
আর্জেন্টিনার বিপক্ষে ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। তার আগে এস্তোনিয়ার সঙ্গে খেলে গা-গরম করে নিতে চায় ব্রাজিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৭৫৭ ঘ.
bdnews24