২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল মৌসুম শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর

ফেডারেশন কাপ দিয়েই সাধারণত ফুটবল মৌসুম শুরু হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) সেপ্টেম্বরে ফেডারেশন কাপ দিয়ে ২০০৯-১০ মৌসুমের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু করতে যাচ্ছে। সোমবার 'বি' লিগ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। আর পেশাদার ফুটবল 'বি' লিগের তৃতীয় আসরের খেলা মাঠে গড়াবে ১৬ আক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেডারেশন কাপ দিয়েই সাধারণত ফুটবল মৌসুম শুরু হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) সেপ্টেম্বরে ফেডারেশন কাপ দিয়ে ২০০৯-১০ মৌসুমের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু করতে যাচ্ছে। সোমবার 'বি' লিগ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। আর পেশাদার ফুটবল 'বি' লিগের তৃতীয় আসরের খেলা মাঠে গড়াবে ১৬ আক্টোবর। বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার জানিয়েছেন, ১৬টি দল নিয়ে হবে এবারের ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। 'বি' লিগের ১৩ দলের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেবে সেনা বাহিনী, বিকেএসপি ও বাংলাদেশ পুলিশ। খেলা হবে চার গ্র"পে। একেকটি গ্র"পে থাকবে চারটি দল। গ্র"পের শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে বিজয়ী চার দল মুখোমুখি হবে সেমিফাইনালে। আর ফাইনাল খেলবে সেমিফাইনালের দুই বিজয়ী দল। টুর্নামেন্টের আর্থিক পুরস্কারও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ আর রানার্স-আপ দলকে দেয়া হবে তিন লাখ টাকা। গত মৌসুমে চ্যাম্পিয়ন দলকে তিন লাখ আর রানার্স-আপকে এক লাখ টাকা দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/২২০২ ঘ.