ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন দলের সব কিছুতেই চমক। এই যেমন দলবদলে সবার আগে ঘর গুছিয়ে নিয়েছে তারা। খেলোয়াড় নিবন্ধনও করেছে সর্বপ্রথম। অনুশীলনে তো আর পিছিয়ে থাকা যায় না। তাই বুধবার অনুশীলনে নামছে বি লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার জানিয়েছেন, জাতীয় দলের ক্যাম্পের বাইরের খেলোয়াড়দের নিয়ে ক্লাব মাঠেই অনুশীলন শুরু করবে তারা।
বিদেশি কোচ নিশ্চিত না হওয়ায় দেশি কোচ অমলেশ সেনই কোচের দায়িত্বে থাকবেন। তবে ট্রেনার হিসেবে এরই মধ্যে আবাহনীর সঙ্গে চুক্তি করেছেন আর্জেন্টাইন দিয়েগো এলভারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৩৫ ঘ.
bdnews24