ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমিত সামর্থ্যরে মধ্যে যতটা ভাল দল গড়া সম্ভব তার সবই করেছে ফরাশগঞ্জ এসসি। বড় দলগুলোর সঙ্গে পাল্লা দেয়া সম্ভব হয়নি। তাই জাতীয় দলের ক্যাম্পে থাকা তিন ফুটবলার নিয়ে পেশাদার ফুটবল 'বি' লিগের তৃতীয় আসরের জন্য দল গঠন করেছে ফরাশগঞ্জ।
২০০৯-১০ ফুটবল মৌসুমের জন্য রোববার ১৫ ফুটবলারের নাম নিবন্ধন করেছে তারা। তাদের মধ্যে চেনামুখ বলতে অল্প কয়েকজন। সুজন চৌধুরী, আবু ফয়সাল আহমেদ, আরাফত আলী রনি ও আলী হোসেন এবারও থেকে গেছেন ফরাশগঞ্জে। চট্টগ্রাম মোহামেডানের ধীমান বড়
bdnews24