ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইকেল ওয়েনের ভাগ্য কিছুতেই ফিরছে না। কোচ ফ্যাবিও ক্যাপেলোর সুদৃষ্টি পড়ছে না তার ওপর। তাই এবারও জাতীয় দলে জায়গা হয়নি এই ব্রিটিশ স্ট্রাইকারের। অথচ আন্তর্জাতিক ম্যাচে তার গোল বিবেচনা করলে এভাবে উপেক্ষিত হওয়ার কথা নয় ম্যানইউ তারকার। ইংল্যান্ডের হয়ে ৮৯ ম্যাচ খেলে ৮০টি গোল করেছেন ওয়েন।
ওয়েনকে না ডাকলেও ডেভিড বেকহামকে ঠিকই খুঁজে নিয়েছেন ফ্যাবিও ক্যাপেলো।
হল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য রোববার প্রাথমিক দল ঘোষণা করেছেন এই ইতালিয়ান কোচ।
আক্রমণভাগে বেছে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনিকে।
গোলরক্ষক রেখেছেন তিন জন। তারা হলেন বেন ফস্টার, রবার্ট গ্রিন ও পাওয়েল রবিনসন।
বুধবার আমাস্টার্ডামে প্রীতি ম্যাচে হল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০৪২ ঘ.
bdnews24