২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বি' লিগের দল-বদল সারলো ঢাকা আবাহনী

টানা চারদিন নীরব থাকলেও পঞ্চমদিন বুধবার জমে ওঠে 'বি' লিগের দল-বদল। আর তৃতীয় এই আসরের দল-বদলের আকর্ষণ বাড়িয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ১৭ খেলোয়াড়ের নাম নিবন্ধন করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা চারদিন নীরব থাকলেও পঞ্চমদিন বুধবার জমে ওঠে 'বি' লিগের দল-বদল। আর তৃতীয় এই আসরের দল-বদলের আকর্ষণ বাড়িয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ১৭ খেলোয়াড়ের নাম নিবন্ধন করেছে তারা। গত দুই আসরের চ্যাম্পিয়ন আবাহনী এবার নতুন নয়জনকে দলে নিয়েছে। তাদের কেউই আগে আবাহনীতে খেলেননি। খেলেছেন অন্যান্য ক্লাবে। আবাহনীর ফুটবলাররা হলেন ডিফেন্ডার রজনী কান্ত বর্মণ, মিশু, মিন্টু, মতিউর মুন্না, রবীন, এনামুল হক, শাহেদ, ওবায়দুর রহমান, সোহেল, জিয়াউর রহমান, বিপ্লব, সিরাজী, নজরুল ইসলাম, প্রাণোতোষ, জাহেদ পারভেজ, আবুল হোসেন ও সুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৪৬ ঘ.