২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট সপ্তাহ মাঠের বাইরে ফন দার সার

আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ফন দার সারকে। ফলে তাকে ছাড়াই নতুন মৌসুম শুরু করতে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন রেড ডেভিলদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

লন্ডন, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ফন দার সারকে। ফলে তাকে ছাড়াই নতুন মৌসুম শুরু করতে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন রেড ডেভিলদের। ম্যান ইউর ওয়েবসাইটে বুধবার বলা হয়, মৌসুম শুরুর আগে বায়ার্ন মিউনিখের সঙ্গে প্রীতি ম্যাচে ড্যানিয়েল প্রানজিকের পেনাল্টি ঠেকাতে গিয়ে বাঁ-হাতের আঙ্গুল ভেঙ্গে যায় এই ডাচ গোল-রক্ষকের। ম্যাচে পেনাল্টি শ্যূটআউটে হেরে যায় ম্যান ইউ। ফন দারকে আগামী আট সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে। কারণ তার পুরো সুস্থ হয়ে উঠতে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে বলে এতে বলা হয়। ক্লাবের ১৮তম লিপ শিরোপা জেতার পেছনে ফন দার সারের ভূমিকা ছিল অন্যতম। তবে ৩৮ বছরের ডাচ গোলরক্ষকের ইনজুরি কপাল খুলে দিতে পারে বেন ফস্টারের। গত জুলাইয়ে ফস্টারের সঙ্গে চুক্তি করে ম্যান ইউ। টমাস কুসক্যাকের জন্যও এনে দিতে পারে নতুন সুযোগ। এ সপ্তাহেই ওয়েম্বলি স্টেডিয়ামে কমিউনিটি শিল্ড টুর্নামেন্টে চেলসির বিপক্ষের ম্যাচ দিয়ে মৌসুম শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৮২৪ ঘ.