২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ফুটবল ফেডারেশন হাত পেতেছে ক্রিকেট বোর্ডের কাছে

অর্থের অভাবে ভুগছে ভারতের ফুটবল ফেডারেশন। তাই তারা হাত পেতেছে ক্রিকেট বোর্ডের কাছে। ২০১১ সালের এশিয়ান কাপ ফাইনালে খেলার জন্য জাতীয় দলের প্রস্তুতিতে আর্থিক সহায়তা চায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 05:06 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

নয়া দিল্লী, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অর্থের অভাবে ভুগছে ভারতের ফুটবল ফেডারেশন। তাই তারা হাত পেতেছে ক্রিকেট বোর্ডের কাছে। ২০১১ সালের এশিয়ান কাপ ফাইনালে খেলার জন্য জাতীয় দলের প্রস্তুতিতে আর্থিক সহায়তা চায় তারা। এই টুর্নামেন্ট হবে কাতারে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এধাইএফএফ) তাদের 'গোল ২০১১' প্রকল্পের জন্য এককালীন আর্থিক সহায়তা চেয়েছে ক্রিকেট বোর্ডের কাছে। বোর্ড তাদের সম্ভবত ২১ লাখ ডলার দেবে। টুর্নামেন্ট শুরুর আগের নয় মাস ফুটবল ফেডারেশন ২৫ ফুটবলারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে। এই সময়কালে ফুটবলাররা অন্য কোন ম্যাচ খেলতে পারবেন না। ফুটবল বিশ্ব র‌্যাংকিং-এ ভারতের অবস্থান ১৪৭-এ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩১৮ ঘ.