লন্ডন, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সুইস ইন্টারন্যাশনাল ফিলিপ সেন্ডেরসকে পেতে চায় এভারটন। এজন্য প্রিমিয়ার লিগ প্রতিপক্ষ আর্সেনালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি।
এভারটন চেয়ারম্যান বিল কেনরাইট ক্লাবের ওয়েবসাইটে বলেন, "ফিলিপকে দলে নেওয়ার জন্য আমরা আর্সেনালের সঙ্গে আলোচনা করছি।"
"এখনও কোন কিছু চুড়ান্ত হয়নি," বলেন তিনি, "তবে কথা-বার্তা চলছে।"
২৪ বছরের সুইস ইন্টারন্যাশনাল আর্সেনালে যোগ দেন ২০০৩ সালে। এরপর আর্সেনালের হয়ে তিনি এক শ'রও বেশি ম্যাচ খেলেন।
তবে গত মৌসুম কাটে তার ইতালীয় ক্লাব এসি মিলানে। আর্সেনাল ধার দিয়েছিল তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৪৮ ঘ.
bdnews24