২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনাসকে হারিয়ে স্ট্যানফোর্ড শিরোপা বার্তোলির

অঘটন ঘটিয়ে আমেরিকান টেনিস তারকা ভেনাস উইলিয়ামসকে হারিয়ে স্ট্যানফোর্ড ক্লাসিকের শিরোপা জিতে নিয়েছেন ফ্রান্সের মারিয়ঁ বার্তোলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

স্ট্যানফোর্ড, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অঘটন ঘটিয়ে আমেরিকান টেনিস তারকা ভেনাস উইলিয়ামসকে হারিয়ে স্ট্যানফোর্ড ক্লাসিকের শিরোপা জিতে নিয়েছেন ফ্রান্সের মারিয়ঁ বার্তোলি। ৬-২, ৫-৭, ৬-৪ সেটে বিশ্ব র‌্যাংকিং-এর তিন নম্বর খেলোয়াড় ভেনাসকে হারান বার্তোলি। র‌্যাংকিং-এ বার্তোলির অবস্থান ১৪তমে। প্রথম সেটটি বার্তোলি সহজেই জিতে নেন। কিন্তু দ্বিতীয় সেটে তাকে প্রচণ্ড লড়াই করতে হয়। তারপরও হেরে যান ভেনাসের কাছে। ফলে ভেনাসের সামনে স্ট্যানফোর্ড ক্লাসিকের শিরোপা জেতার একটি সুযোগের সৃষ্টি হয়। কিন্তু তৃতীয় সেটে দুর্দান্ত খেলেন বার্তোলি। সেই সঙ্গে জিতে নেন শিরোপা। এটি ছিল বার্তোলির পঞ্চম শিরোপা জয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২২০২ ঘ.