২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্লাবগুলোর স্বার্থ বিবেচনা করে দেখা হবে'

পুরো এক মাস পেশাদার ফুটবল 'বি' লিগের দল বদলের সময়। তাই খেলোয়াড় নিবন্ধন নিয়ে ক্লাবগুলোর মধ্যে তাড়াহুড়ো নেই। হয়তো সে জন্যই শনিবার দল বদলের প্রথম দিনটি অলস বসে থেকে বাড়ি ফিরেছেন 'বি' লিগের খেলোয়াড় নিবন্ধন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরো এক মাস পেশাদার ফুটবল 'বি' লিগের দল বদলের সময়। তাই খেলোয়াড় নিবন্ধন নিয়ে ক্লাবগুলোর মধ্যে তাড়াহুড়ো নেই। হয়তো সে জন্যই শনিবার দল বদলের প্রথম দিনটি অলস বসে থেকে বাড়ি ফিরেছেন 'বি' লিগের খেলোয়াড় নিবন্ধন কর্মকর্তারা। প্রথম দিন খেলোয়াড় নিবন্ধন না হওয়ার আরেকটি কারণ হতে পারে রেলিগেশন নিয়ে জটিলতা। 'বি' লিগ কমিটির সিদ্ধান্ত এবার তিনটি দলকে রেলিগেশন করা হবে। কিন্তু বেশির ভাগ ক্লাবের দাবি একটি দলকে রেলিগেশন করতে হবে আর্থাৎ আগের বছরের নিয়মই বহাল রাখতে হবে। এর সমাধান না হওয়া পর্যন্ত দল বদলে না যাওয়ার সিদ্ধান্তের কথা লিগ কমিটিকে জানিয়ে দিয়েছেন ক্লাব কর্মকর্তারা। তাদের দাবির মুখে লিগ কমিটির কর্মকর্তারাও নড়ে চড়ে বসেছেন। রেলিগেশনের বিষয়ে নতুন করে ভাবে দেখবেন তারা। রোববার রাতেই হয়তো একটা সমাধান হয়ে যাবে। 'বি' লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্লাবগুলোর স্বার্থ বিবেচনা করে দেখবেন তারা। "যারা খেলে তাদের দাবিটাই আগে ভেবে দেখতে হবে। যাতে ভালভাবে খেলা চালানো যায় সেই সিদ্ধান্তই নেব আমরা," বলেন সালাম মুর্শেদী। একটি দলের রেলিগেশনের নিয়ম মেনে নিলেও পরের বছর কোন দল বি লিগে খেলবে, সে বিষয়ে জটিলতা সহসাই মিটছে না। সময় নিয়ে এর সামাধান করতে চান 'বি' লিগ কমিটির কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৩০ ঘ.