২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমজ সন্তানের বাবা হলেন ফেদেরার

যমজ সন্তানের বাবা হয়েছেন টেনিস তারকা রজার ফেদেরার। বিশ্বের বর্তমান এক নম্বর টেনিস তারকা ফেদেরার শুক্রবার তার ওয়েবসাইটে বাবা হওয়ার ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 10:03 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

জেনেভা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমজ সন্তানের বাবা হয়েছেন টেনিস তারকা রজার ফেদেরার। বিশ্বের বর্তমান এক নম্বর টেনিস তারকা ফেদেরার শুক্রবার তার ওয়েবসাইটে বাবা হওয়ার ঘোষণা দেন। বৃহস্পতিবার রাতে দুই সন্তানের জন্ম দেন তার স্ত্রী মিরকা। সন্তানদের নামও দেওয়া হয়ে গেছে- শার্লিন রিভা ও মিলা রোজ। ১৫টি গ্রান্ডস্লাম জয়ী ফেদেরার বলেন, "শার্লিন ও মিলা সুস্থ সবল হয়েছে। ভালো আছে মিরকাও।" ২৭ বছর বয়সি ফেদেরার গত এপ্রিলে বিয়ে করেন ৩১ বছর বয়সি মিরকাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১৬০০ ঘ.