২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিন পেছালো 'বি' লিগ পুরস্কার বিতরণী

চার দিন পিছিয়ে ২৯ জুলাই বুধবার হবে 'বি' লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন করা হবে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার দিন পিছিয়ে ২৯ জুলাই বুধবার হবে 'বি' লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন করা হবে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। পেশাদার ফুটবল 'বি' লিগের দ্বিতীয় আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল আগামী শনিবার ২৫ জুলাই। বাফুফের সদস্য হারুনুর রশিদ বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান অতিথি করার পরিকল্পনা থাকলেও ব্যস্ততার কারণে শেষপর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে না। জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বি লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড এবং রানার্স-আপ ঢাকা মোহামেডানকে ট্রফি দেয়া হবে। এই কৃতিত্বের জন্য আবাহনীকে ১০ লাখ, মোহামেডান ৫ লাখ, তৃতীয় স্থানে থাকা শেখ রাসেল ক্রীড়া চক্র ৩ লাখ এবং চতুর্থ স্থান অধিকারী ব্রাদার্স ইউনিয়নকে ২ লাখ টাকার চেক দেওয়া হবে। লিগের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোল দাতাদাতাকেও পুরস্কার দেওয়া হবে। বাফুফে'র সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদি জানান, অনুষ্ঠানে ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলগুলোকেও পুরস্কার দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৪০ ঘ.