২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁটুর চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন জিয়া

অবশেষে ব্যাংককে উন্নত চিকিৎসার সুযোগ পেলেন জাতীয় কাবাডি দলের অধিনায়ক জিয়াউর রহমান। রোববার থাইল্যান্ড গেছেন তিনি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 05:03 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে ব্যাংককে উন্নত চিকিৎসার সুযোগ পেলেন জাতীয় কাবাডি দলের অধিনায়ক জিয়াউর রহমান। রোববার থাইল্যান্ড গেছেন তিনি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। হাঁটুতে আঘাত পাওয়ার প্রায় একমাস পর চিকিৎসার জন্য জিয়াকে ব্যাংককে পাঠালো বিওএ। সোমবার ব্যাংকক জেনারেল হাসপাতালে অর্থোপেডিক বিশেষজ্ঞ ড. সমবাত রাজবিরাজ জিয়ার পায়ের সমস্যা পর্যবেক্ষণ করবেন। ২২ জুন দিনাজপুরে সার্ভিসেস কাবাডির ফাইনালে খেলার সময় গুরুতর আঘাত পান বিডিআর দলের অধিনায়ক জিয়াউর রহমান। এরপর ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩১৪ঘ.