২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকার্তায় খেলছে না ম্যান ইউ

মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এরই মধ্যে জাকার্তার উদ্দেশে কুয়ালালামপুর পৌঁছে গেছে। কিন্তু তারা আর জাকার্তা যাচ্ছে না। খেলছেও না সেখানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এরই মধ্যে জাকার্তার উদ্দেশে কুয়ালালামপুর পৌঁছে গেছে। কিন্তু তারা আর জাকার্তা যাচ্ছে না। খেলছেও না সেখানে। ইন্দোনেশিয়ার রাজধানীতে শুক্রবার দু'টি বোমা হামলার পর এই সিদ্ধান্ত নেয় অ্যালেক্স ফর্গুসনের দল। এই হোটেল দু'টিতেই থাকার কথা ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ইন্দোনেশিয়ার 'অল স্টার' দলের সঙ্গে সোমবার খেলার কথা ছিল ইংলিশ চ্যাম্পিয়নদের। এছাড়াও মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনেও তাদের খেলার কথা রয়েছে। জাকার্তার বাণিজ্যিক এলকায় ম্যারিয়ট ও রিৎজ-কার্লটন হোটেলে বোমা বিষ্ফোরণে নয় ব্যক্তি নিহত হন। আহত হন বহু। কুয়ালালামপুর পৌঁছার পরপর অ্যালেক্স ফার্গুসন এক সংবাদ সম্মেলনে বলেন, "বোমা হামলার কথা শুনে আমাদের দলের সব সদস্যই মর্মহত হয়েছেন। কুয়ালালামপুর পৌঁছার পরপর খবরটা আমাদের কানে আসে।" যে হোটেলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অবস্থান করছেন, সেই হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই বলে এ ব্যাপারে আর কোন সমধান আসলেই নেই।" একে ফার্গুসন সঠিক সিদ্ধান্ত বলেও অভিহিত করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ম্যারিয়ট ও রিৎজ-কার্লটন হোটেলে বোমা হামলা ঘটে প্রায় একই সঙ্গে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। তারা মনে করেন বোমার বিষ্ফোরণ হোটেলের ভেতরেই ঘটেছে। বিষ্ফোরণের ধাক্কায় দরজা-জানালা বাইরে গিয়ে পড়েছে বলে তারা এমনটা ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯২৫ ঘ.