ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম চারের মধ্যে নিজেদের স্থান করে নিতে চায় ম্যাঞ্চেস্টার সিটি। এজন্যই আর্সেনাল থেকে টোগো স্ট্রাইকার ইমানুয়েল আদেবেয়রকে দলে টানার চেষ্টা করছে ইংলিশ দলটি।
ম্যাঞ্চেস্টার সিটির ধনকুবের মালিক শেখ মনসুরের আবু ধাবির বাড়িতে এক সংবাদ সম্মেলনে সিটির ম্যানেজার মার্ক হিউজেস জানান, এই মৌসুমে দলের নেতৃত্ব দিবেন রিচার্ড ডানে।
"আমরা এখনও আলোচনার মধ্যে রয়েছি," আর্সেনাল ছাড়ার জন্য ইমানুয়েলকে আড়াই কোটি পাউন্ড দেওয়া হবে কিনা, এই প্রশ্নের জবাব হিউজেস দেন ঠিক এভাবে।
গত বছর প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির স্থান ছিল দ্বাদশ স্থানে।
সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক গতমাসে বলেছিলেন, আগামী মৌসুমের জন্য তারা ছয়জন পর্যন্ত ফুটবলারকে দলে টানার চেষ্টা করছেন।
চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ এ সপ্তাহের প্রথম দিকে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিয়েছেন। তার আগে যোগ দেন অ্যাস্টন ভিলা দলনায়ক গ্যারেথ ব্যারি। ব্ল্যাকবার্ন স্ট্রাইকার সান্তা ক্রুজ।
"আমরা দলে যথাযথ ভারসাম্য প্রতিষ্ঠা করতে চাই," জোর দিয়ে হিউজেস বলেন, "প্রাধান্য বিস্তার করতে চাই মাঠের নির্দিষ্ট একটা জায়গায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৪১ ঘ.
bdnews24