২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী শীত অলিম্পিকে ফ্লু ঠেকাতে টিকা দেওয়া হবে

ভ্যাঙ্কুভারে ২০১০ সালে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকের আয়োজকরা এইচ১এন১ ফ্লু ভাইরাস ঠেকাতে কয়েক হাজার স্বেচ্ছাসেবী এবং স্টাফকে টিকা দেওয়ার ব্যবস্থা করবে। বুধবার এক মেডিকেল কর্মকর্তা একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ভ্যাঙ্কুভার, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ভ্যাঙ্কুভারে ২০১০ সালে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকের আয়োজকরা এইচ১এন১ ফ্লু ভাইরাস ঠেকাতে কয়েক হাজার স্বেচ্ছাসেবী এবং স্টাফকে টিকা দেওয়ার ব্যবস্থা করবে। বুধবার এক মেডিকেল কর্মকর্তা একথা জানান। আয়োজকরা এরই মধ্যে অ্যান্টি ভাইরাল জাতীয় ওষুধ এবং টিকা মজুদ করা শুরু করে দিয়েছে। কানাডার মৌসুমী ফ্লু এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সোয়াইন ফ্লুর কথা মাথায় রেখেই তারা এই বাড়তি সতর্কতা অবলম্বন করছে। ভ্যাঙ্কুভার আয়োজক কমিটির প্রধান মেডিকেল কর্মকর্তা জ্যাক টনটন বলেন,"স্বেচ্ছাসেবীদের পাশাপাশি স্টাফদের অনুপ্রাণিত করতে আমরা ক্যাম্পেইন চালানোর চেষ্টা করব এবং যত বেশি সম্ভব তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করব।" শীতকালীন অলিম্পিক কানাডার ভ্যাঙ্কুভার নগরীতে ২০১০ সালের ফেব্র"য়ারিতে অনুষ্ঠিত হবে। মূল বা গ্রীষ্মকালীন অলিম্পিকের চেয়ে আকর্ষণ কম হলেও এখানেও সারা বিশ্ব থেকে বহু দর্শক আসবে। গেমসকে সফল করতে স্বেচ্ছাসেবীই থাকবে ২৫ হাজার। আরও থাকবে পাঁচ হাজার স্টাফ। কানাডায় টিকা দেওয়া বাধ্যতামূলক নয়। তাই ডা. টনটন তার অতীত অভিজ্ঞতা থেকে বললেন,"হয়তো অনেক স্বেচ্ছাসেবীই টিকা দিতে রাজি হবে না।" এদিকে গেমসে অংশগ্রহণকারী অ্যাথলেটদের টিকা দেওয়ার দায়িত্ব প্রতিটি দেশের অলিম্পিক কমিটির হলেও আয়োজক হিসাবে তারা এ ব্যাপারে পরামর্শ দেবেন বলে টনটন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/১৮২১ঘ.