২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু গোল্ডকাপে দল পেতে এএফসি-র দ্বারস্থ বাফুফে

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিদেশী দলের জন্য শেষ পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) শরণাপন্ন হয়েছে জাতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিদেশী দলের জন্য শেষ পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) শরণাপন্ন হয়েছে জাতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য বিদেশী ৬টি দল চেয়ে এএফসি সভাপতি মোহাম্মদ বিন হাম্মামকে চিঠি দিয়েছেন তারা। অক্টোবর নভেম্বরে টুর্নামেন্টের সময় নির্ধারণ করা হলেও এখনো কোন ক্লাবের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি বাফুফের। সাদি আরো জানান, ভারত থেকে দু'টি দল (ইস্টবেঙ্গল ও মোহনবাগান) এবং কাতার, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও উজবেকিস্তান থেকে ১টি করে দল চেয়েছেন তারা। বিদেশী ৬ দলের সঙ্গে বাংলাদেশের ঢাকা আবাহনী এবং ঢাকা মোহামেডান খেলবে আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্টে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/২২৩৮ঘ.