ইন্ডিয়ানাপোলিস, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম/রয়টার্স) - রেকর্ড ভাঙাগড়াই যেন মাইকেল ফেলপসের কাজ। ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫০.২২ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।
বৃহস্পতিবার ইন্ডিয়ানাপোলিসে ইউএস চ্যাম্পিয়নশিপে এ রেকর্ড গড়েন তিনি।
বেইজিং অলিম্পিকের ৮ স্বর্ণ জয়ী এ সাঁতারু স্বদেশি ইয়ান ককার্সের ছয় বছর আগের রেকর্ডটি ভাঙেন .১৮ সেকেন্ড কম নিয়ে। ককার্স ৫০.৪০ সেকেন্ড সময় নিয়ে তার রেকর্ডটি গড়েছিলেন।
এ নিয়ে পাঁচটি ইভেন্টে মাইকেল বিশ্ব রেকর্ডের অধিকারী হলেন। ইভেন্টগুলো হচ্ছে ৪০০ ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলে, ২০০ মিটার ও ১০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ মিটার ফ্রি-স্টাইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২১০৪ ঘ.
bdnews24