ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে রেকর্ড ১১বার শিরোপা জিতলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।
মার্কেন্টাইল ব্যাংক ৩৫তম জাতীয় দাবায় দুই ম্যাচ বাকি থাকতেই ১১ খেলায় সাড়ে দশ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চত করেন তিনি। শুক্রবার একাদশ রাউন্ডে হারান মোহাম্মদ আলীকে।
বিমানের গ্র্যান্ড মাস্টার জিয়ার রেকর্ডের দিনে হেরে গেছেন বিমানের আরেক গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার। প্রতিপক্ষ ছিলেন নিজ দলের ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল।
১১ রাউন্ডের খেলা শেষে ৮ পয়েন্ট করে পেয়ে রিফাত ও ডেসটিনি ২০০০ লিমিটেডের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব দ্বিতীয় স্থানে রয়েছেন।
আধ পয়েন্ট কম পেয়ে তৃতীয় স্থানে আছেন শাকিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৪০ ঘ.
bdnews24