২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিনেও স্বাগতিক বাংলাদেশের ভাগ্যে স্বর্ণ জোটেনি

চারদিন পেরিয়ে গেলো, তারপরও স্বাগতিক বাংলাদেশ কোন স্বর্ণ জিততে পারেনি। বাকি আছে একদিন, স্বর্ণ জয়ের আশা-ভরসার। দক্ষিণ এশিয়ান শুটিংয়ে ভারত ফেবারিট। তাদের আধিপত্য থাকবে এটিই স্বাভাবিক। বুধবার চতূর্থদিনে ছয়টি স্বর্ণ জিতে পদক তালিকার শীর্ষেও আছে তারা। পাকিস্তান জিতেছে দু'টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারদিন পেরিয়ে গেলো, তারপরও স্বাগতিক বাংলাদেশ কোন স্বর্ণ জিততে পারেনি। বাকি আছে একদিন, স্বর্ণ জয়ের আশা-ভরসার। দক্ষিণ এশিয়ান শুটিংয়ে ভারত ফেবারিট। তাদের আধিপত্য থাকবে এটিই স্বাভাবিক। বুধবার চতূর্থদিনে ছয়টি স্বর্ণ জিতে পদক তালিকার শীর্ষেও আছে তারা। পাকিস্তান জিতেছে দু'টি। বাংলাদেশ স্বর্ণ জিততে না পারলেও দলগত চারটি ইভেন্টে দু'টি রৌপ্য ও দু'টি ব্রোঞ্জ জিতেছে। পাঁচ দিনের এই টুর্নামেন্টে ২৪টি ইভেন্টের ২২টি শেষ হয়েছে। ২০টি স্বর্ণসহ মোট ৩৫টি (রৌপ্য ১০, ব্রোঞ্জ ৫) পদক জিতে সবার ওপরে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তারা জিতেছে ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ। ৫টি করে রৌপ্য ও ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। শ্রীলংকা ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ জিতে রয়েছে চতুর্থ স্থানে। চতুর্থদিন মেয়েদের দলগত ১০ মিটার এয়ার পিস্তলে ভারত স্বর্ণ, বাংলাদেশ রৌপ্য ও শ্রীলংকা ব্রোঞ্জ জিতেছে। এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন ভারতের হারভিন স্রাও (স্কোর: ৪৭৯.৫)। রৌপ্য জেতেন পাকিস্তানের মেহউইশ মাসুদ (স্কোর: ৪৭৫.৮)। ভারতের হীনা সিধু জিতেছেন ব্রোঞ্জ। পুরুষদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, দ্বিতীয় পাকিস্তান এবং বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। স্ট্যান্ডার্ড পিস্তলে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন ভারতের অশোক পন্ডিত (৫৬৬), রৌপ্য জেতেন স্বদেশী বিজয় কুমার (স্কোর: ৫৬১) এবং পাকিস্তানের মুসতাকিম শাহ জিতেছেন ব্রোঞ্জ (স্কোর: ৫৫১)। পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দলগতভাবে স্বর্ণ জেতে ভারত। বাংলাদেশে জেতে রৌপ্য এবং পাকিস্তান জিতে নেয় ব্রোঞ্জ। রাইফেল থ্রি পজিশনের ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের সানজিব রাজপুত (স্কোর: ১১৬৫)। দ্বিতীয় হয়েছেন তারই দেশের ইমরান হোসেন খান (স্কোর: ১১৫০)। শ্রীলংকার এসএমএম সামারাকুন জিতেছেন ব্রোঞ্জ (স্কোর: ১১৪২)। পাকিস্তান দু'টি স্বর্ণই জিতেছে স্কিট শুটিংয়ে। এতে রৌপ্য পেয়েছে ভারত। আর স্বাগতিক বাংলাদেশ জিতেছে ব্রোঞ্জ। স্কিট শুটিং-এর ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন পাকিস্তানের রাজা মুনির (স্কোর: ১১৪), রৌপ্য জিতেছেন ভারতের মিরাজ আহমেদ খান (স্কোর: ১১২) এবং পাকিস্তানের আহমেদ উসমান পেয়েছে ব্রোঞ্জ পদক (স্কোর: ১১০) টুর্নমেন্টের শেষ দিনে হবে বাকি দুই ইভেন্টের খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৩৫ ঘ.