২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয়ান শুটিংয়ে সোনায় মোড়ানো ভারত, হতাশ বাংলাদেশ

হতাশায় ম্লান বাংলাদেশের শুটাররা। দক্ষিণ এশিয়ান শুটিংয়ের তৃতীয় দিনেও ব্যর্থ হয়েছেন তারা। এদিন চারটি ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশ জিতেছে মাত্র একটি ব্রোঞ্জ পদক। সর্বসাকুল্যে তিন দিনে বাংলাদেশের পদক সংখ্যা ৫টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- হতাশায় ম্লান বাংলাদেশের শুটাররা। দক্ষিণ এশিয়ান শুটিংয়ের তৃতীয় দিনেও ব্যর্থ হয়েছেন তারা। এদিন চারটি ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশ জিতেছে মাত্র একটি ব্রোঞ্জ পদক। সর্বসাকুল্যে তিন দিনে বাংলাদেশের পদক সংখ্যা ৫টি। এ পর্যন্ত ১৪টি ইভেন্টের সবগুলোতেই সোনা জিতেছে ভারত। তৃতীয় দিন শেষে ২৪টি পদক নিয়ে শীর্ষে রয়েছে তারা। ৮টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে পাকিস্তান। তৃতীয় স্থানে বাংলাদেশ। ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ নিয়ে চতুর্থ শ্রীলংকা। বিকেএসপির শুটিং রেঞ্জে তৃতীয় দিন পুরুষদের ১০ মিটিার এয়ার পিস্তলে দলগত চ্যাম্পিয়ন ভারত (স্কোর: ১৭১৭)। দ্বিতীয় হয়েছে পাকিস্তান (স্কোর: ১৭০২)। বেশ পেছনে থেকে তৃতীয় বাংলাদেশ (স্কোর: ১৬৪৬) এই ইভেন্টে ব্যক্তিগত স্বর্ণপদকটি জিতেছেন ভারতের গুরপ্রিয় সিং (৬৭৩.৪)। রৌপ্য জিতেছেন একই দেশের তেজস্বিনী সাওয়ান্ত (৬৭০.১)। ব্রোঞ্জ জিতেছেন পাকিস্তানের কলিম উল্লাহ খান (৬৬৭.৪)। মহিলাদের ৫০ মিটার রাইফেলে (প্রোন) ভারত স্বর্ণ, শ্রীলংকা রৌপ্য এবং পাকিস্তান ব্রোঞ্জ পদক জিতেছে। ব্যক্তিগত ইভেন্টে ভারতের লজ্জা গোস্ব